কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ কান্তি দাসের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানালে শ্লীলতাহানির অভিযোগে মামলা হয়েছে। আদালতের বিচারক মো. সাদিক গোলাম সারওয়ার মামলাটি আমলে নিয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সাত দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে রেলওয়ের প্রকৌশল শাখার এক নারী কর্মচারী মামলাটি দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, গত ৫ এপ্রিল বিকেলে ওসি সুভাষ কান্তি দাস দায়িত্ব পালন শেষে বাসায় ফিরছিলেন। এ সময় একা পেয়ে রেলওয়ের প্রকৌশল শাখার ওই নারী কর্মচারীর শ্লীলতাহানী করেন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে তিনি থানায় মামলা করতে গিয়ে ব্যর্থ হয়ে অবশেষে আদালতে মামলা করেন।

ওসি সুভাষ কান্তি দাস জানান, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।

জেএ