পাবনায় মঙ্গলবার দুপুরে প্রকাশ্য ব্র্যাকের হিসাবরক্ষককে গুলি করে ১৬ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ হিসাবরক্ষক আলিম উদ্দিনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্র্যাকের রিজিওনাল ম্যানেজার রফিকুল জানান, হিসাবরক্ষক আলিম উদ্দিনসহ তিনজন কর্মকর্তা পূবালী ব্যাংক পাবনা শাখা থেকে সদস্যদের মধ্যে ঋণ বিতরণের জন্য ১৬ লাখ তুলে ব্রাঞ্চে যাচ্ছিলেন। পথিমধ্যে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের বালিয়াহালট ব্রিজের কাছে পৌঁছালে মোটরসাইকেলে কয়েকজন ছিনতাইকারী তাদের গতিরোধ করে ১৬ লাখ টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়।
তাদের বাঁধা দিতে গেলে ছিনতাইকারীরা হিসাবরক্ষক আলিম উদ্দিনকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এআই





