ইউনাইটেড এয়ারওয়েজের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইট এখন বন্ধ রয়েছে। তবে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা। এতে সাময়িকভাবে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
বৃহস্পতিবার বিকেলে আমিনুল ইসলাম নামে এক যাত্রী অভিযোগ করে বলেন, গত তিনদিন আগে তিনি টিকেট কেটেছিলেন ইন্ডিয়া যাওয়ার জন্য। আজ তার ফ্লাইট ছিল। কিন্তু বিমান বন্দরে গিয়ে জানতে পারেন ফ্লাই বাতিল হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে সংস্থাটির অফিসে যোগাযোগ করলেও সদুত্তর পাননি।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির উপমহাব্যবস্থাপক ইফতেখার হাসান জানান, কয়েক দিন ধরে ইউনাইটেড এয়ারের সব ফ্লাইট বন্ধ রয়েছে। এটি অন্য কোনো সমস্যা নয়, শুধু রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ফ্লাইট নিয়মিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ ছাড়া যাদের ১৫ ফেব্রুয়ারির মধ্যে ফ্লাইটের টিকিট কাটা রয়েছে তাদের সংশ্লিষ্ট বিক্রয় কেন্দ্র থেকে অর্থ ফেরৎ নিতে পরামর্শ দেন তিনি।
এমএইচ





