ঝিনাইদহের কোটচাঁদপুরে গুলিতে সন্দেহভাজন এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। তাঁর নাম সেলিম (৪২)। পুলিশের দাবি, দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে তাঁর মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে কোটচাঁদপুর উপজেলার বলুহর ডাকাততলা মাঠে এ ঘটনা ঘটে। নিহত সেলিম উপজেলার কাশিপুর গ্রামের বাসিন্দা।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, উপজেলার বলুহর ডাকাততলা মাঠ এলাকায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে যায় পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে সেলিমের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

ওসির ভাষ্যমতে, মাদকের টাকা ভাগাভাগি করা নিয়ে গোলাগুলির ঘটনায় নিহত হয়েছে সেলিম। ঘটনাস্থল থেকে একটি ওয়ানশুটার গান, দুটি গুলি, ৪০ বোতল ফেনসিডিল, তিনটি ইয়াবা, চারটি মোবাইল ফোন ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। এএস