অদিবাসীদের শিক্ষা, ভূমি ও জীবনের অধিকার এ প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় পালিত হল আন্তর্জাতিক আদিবাসী দিবস।

আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটি ও বাংলাদেশ রাখাইন স্টুন্ডেটস ইউনিটি কলাপাড়া শাখা এ উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী এবং আলোচনা সভার আয়োজন করে। নজরুল স্মৃতি সংসদ ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় আজ মঙ্গলবার র‌্যালী শেষে কলাপাড়া প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাখাইন প্রতিনিধি মং ম্যায়’র সঞ্চালনায় এবং রাখাইন আদিবাসী দিবস উদ্যাপন কমিটির আহবায়ক মংম্যাচিন মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান মোতালেব তালুকদার।

মুল প্রবন্ধ উপস্থাপন করেন মেইনথিন প্রমিলা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র বিপুল হাওরাদার, অধ্যাপক নুর বাহাদুর তালুকদার, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মেজবাহ উদ্দিন মাননু,কারিতাস বরিশাল অঞ্চলের আরএম ফ্রান্সিস ব্যাপারী, বাংলাদেশ রাখাইন স্টুন্ডেটস ইউনিটি কলাপাড়া শাখার সভাপতি অং নয়, এনএসএস সেবা প্রকল্পের ব্যবস্থাপক জাহিদুজ্জামান ও বাবু চুষেয়ে হাওলাদার প্রমুখ।

এফএফ