নারায়ণগঞ্জ সদর উপজেলার মুসিনাবন্ধ এলাকা থেকে ৯৬০ ক্যান বিয়ার উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (৩১ জুলাই) সন্ধ্যায় ওই এলাকার একটি গরুর ফার্ম থেকে উক্ত সংখ্যক বিয়ারের ক্যান উদ্ধার করা হয়।

ডিবির উপ-পরিদর্শক (এসআই) সেলিম মিয়া জানান, মাদকবিরোধী অভিযান পরিচালনা করে উপজেলার মুসিনাবন্ধ সুকুমপট্টি এলাকার একটি গরুর ফার্ম থেকে বিয়ারের ক্যানগুলো উদ্ধার করা হয়েছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক বিক্রেতা।

গরুর ফার্মটি মুসিনাবন্ধ সুকুমপট্টি এলাকার আসাদ প্রধানের ছেলে শাকিলের বলে জানা গেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ওএফ