কক্সবাজারের রামুতে ঈদ‍ উপলক্ষে ২ দিনব্যাপী মুক্তিযুদ্ধ বিষয়ক চ্চলচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে থিয়েটার রামু।

রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন চ্চলচিত্র প্রদর্শনীর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

চ্চলচিত্র প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন ও উদ্বোধন করবেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।

থিয়েটার রামুর সভাপতি তাপস মল্লিক জানান, নতুন প্রজন্মের মনে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করার প্রত্যয়ে থিয়েটার রামু এ চ্চলচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।

ঢাকা, ২৪ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ