রাজধানী থেকে ইউরেনিয়াম ব্যবসায়ী সিন্ডিকেটের ১১ সদস্যকে আটক করেছে বলে দাবি মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ৫০ কোটি টাকা মূল্যের ইউরেনিয়াম সদৃশ পদার্থ উদ্ধার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. সাঈদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটকদের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।
ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





