কক্সবাজারের টেকনাফে দু’দল ইয়াবা কারবারীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাস্থল থেকে ২টি দেশিয় তৈরি অস্ত্র ও ৪ হাজার ইয়াবার ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

আজ (২৮ জানুয়ারি) সোমবার ভোরে টেকনাফের হোয়াইক্যং এলাকায় এই‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। নিহত দুই জন হলেন- রুবেল ও রফিক।  

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, ভোরে টেকনাফের হোয়াইক্যং এলাকায় দুই দল ইয়াবা কারবারীদের ‘বন্দুকযুদ্ধে’র খবর পেয়ে স্থানীয়রা থানায় বিষয়টি অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় দু’টি মরদেহ পড়ে আছে। এসময় আশ-পাশে তল্লাশি চালালে ২টি দেশিয় তৈরি অস্ত্র ও ৪ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

ইয়াবার টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে তাদের মধ্যে গুলিবিনিময়ে ২ জন মারা যায়। মরদেহ দু’টি ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলেও জানান ওসি।

এমবি