নওগাঁর মান্দা উপজেলায় বাস খাদে পড়ে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সতীহাট জেলাকাঠি এলাকায় দুটি বাস ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতদের একজন বাসের হেলাপর ও অপরজন ব্যাংক কর্মকর্তা। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি আরো বলেন, বাসটি রাজশাহী থেকে নওগাঁর দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
জেড





