নতুন ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) মাহবুব আলম তালুকদার।

আজ সোমবার (০২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

জানা গেছে, এদিকে, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের দায়িত্ব পালন করা অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালামকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সংযুক্ত করার আদেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আলাদা আদেশে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক মো. মাহবুব আলম তালুকদারকে ৫ সেপ্টেম্বরের মধ্যে কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবসান কমিশনার পদে যোগ দিতে বলা হয়েছে।

এদিকে সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৫ আগস্ট শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়ে ক্যাম্প ইনচার্জদের বিভিন্ন সমালোচনার মুখে পড়তে হয়।

এএস