গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ৮ জুয়াড়িকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ আদেশ দেন।

আটককৃতরা হলেন উপজেলার পশ্চিম গোয়ালপাড়া গ্রামের আজাহারুল মণ্ডল (২২), হিজলগাড়ি গ্রামের আ. মজিদ(৩০), কালুগাড়ি গ্রামের সুমন মিয়া(২৪), বাবলা মিয়া(২১), ছোট শিমুলতলা গ্রামের শাহারুল ইসলাম(২০), সুলতানপুর বাড়াইপাড়া গ্রামের রনজু মিয়া(২২), সিধন গ্রামের মোহাম্মদ আলী (৩৫)ও দূর্গাপুর গ্রামের কালু মিয়া(২৫)।

পলাশবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, সন্ধ্যায় ছোট শিমুলতলা পানবাজার এলাকায় অভিযান চালিয়ে ছয় গুটির ডাব্বু জুয়া খেলারত অবস্থায় ওই আটজনকে আটক করা হয়।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক শাহারুল, মোহাম্মদ ও কালু মিয়ার ১ মাস এবং বাকী পাঁচজনের ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।


এআই