হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৪ লাখ টাকা ১০টি স্বর্ণবারসহ নাজমুল হোসেন (৪০) নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ। উদ্ধার স্বর্ণের ওজন ১ কেজি ৯৮ গ্রাম।

বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার (এসি) প্রিয়াংকা দাস জানান, নাজমুল সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (এসকিউ-৪৪৬) করে শনিবার রাত ১০টা ৪০ মিনিটে বাংলাদেশে আসেন। গতিবিধি সন্দেহজনক হলে কাস্টমস কর্তৃপক্ষ তার মালামাল তল্লাশি চালায়। পরে তিনি ব্যাগ থেকে ১০টি স্বর্ণের বার বের করে দেন।

প্রিয়াংকা দাস জানান, বারগুলোর ওজন ১ কেজি ৯৮ গ্রাম। এ স্বর্ণের বাজারমূল্য প্রায় ৪৪ লাখ টাকা। নাজমুলের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হবে বলেও জানান তিনি।

এমআর