বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্সেস (জিএসপি) ফিরে পেতে আর কোনো সমস্যা হবে না।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে রোববার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের এতথ্য জানান।
মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে জিএসপি সুবিধা ফিরে পেতে যে শর্ত দিয়েছিলো তার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে। আশা করি জিএসপি ফিরে পেতে আর কোনো সমস্যা হবে না।
তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের পোশাক কারখানায় শ্রমিক নির্যাতন হয় বলে গোপনে মার্কিন যুক্তরাষ্ট্রে চিঠি পাঠিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং শ্রমিক নেতা রায় রমেশ।
এ ব্যাপারে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যারা দেশের স্বার্থের বিরুদ্ধে চিঠি দিয়েছে নিশ্চই এ বিষয়ে চিন্তা ভাবনা করা হবে।
ঢাকা, ২২ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





