অবৈধভাবে যশোরের বেনাপোল সীমান্তপথে ভারতে যাওয়ার সময় ৭ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার সকালে বেনাপোল-পুটখালী সড়ক থেকে বিজিবি সদস্যরা তাদের আটক করে।

আটককৃত ব্যক্তিরা হলো- যশোরের কেশবপুর এলাকার মিহির বিশ্বাসের ছেলে তুহিন বিশ্বাস (৩১), নড়াইলের কালিয়া এলাকার সরোয়ারের ছেলে মোস্তফা (২৬), চট্টগ্রামের বাঁশখালী এলাকার জাফর মোল্লার ছেলে তনু (২৬), ঢাকার হাজারীবাগ এলাকার মমতাজ উদ্দিনের ছেলে ফিরোজ (৩০),কেরানীগঞ্জের কালীদাস সরকারের ছেলে কমল দাস (৩২), নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার আলম মোল্লার ছেলে জলিম মোল্লা (২৮) ও নোয়াখালীর সুবর্ণচর এলাকার সুবাস সিদ্ধার ছেলে তপু সিদ্ধা (২৭)।

বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, আটককৃতরা সীমান্তের অবৈধ পথে ভারত যাওয়ার সময় বিজিবি সদস্যরা আটক করে পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।

তাদের বিরুদ্ধে অবৈধ পারাপারের আইনে মামলা হয়েছে। দুপুর ২টার দিকে তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

এমকে