চট্টগ্রামে বাঁশখালী উপজেলার সরল ইউনিয়ন থেকেএক দুর্ধর্ষ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ডাকাতের নাম  মো. কায়সার (২৭)। শনিবার দুপুরে একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ডাকাতি মামলাসহ থানায় চারটি মামলা রয়েছে।

মো. কায়সার সরল ইউনিয়নের ২নং ওয়ার্ডের মো. আলীর ছেলে।

বাঁশখালী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম বলেন,‘কায়সার বাঁশখালীর দুর্ধর্ষ ডাকাত। দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল সে। বারবার গ্রেফতারের চেষ্টা করে ব্যর্থ হয়েছি।

শনিবার সে বাড়ির পাশে অবস্থান নিয়েছে বলে গোপন মাধ্যমে খবর পাই। দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।’

তার বিরুদ্ধে তিনটি ডাকাতি মামলাসহ নুরুল কাদের নামে এক দিনমজুরের পা কেটে ফেলার অভিযোগে মামলা রয়েছে বলে জানান পরিদর্শক আব্দুস সালাম।

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ