ব্রাহ্মণবাড়িয়ায় এবার হাসপাতালের ডাস্টবিন থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে ২শ ৫০ শয্যা হাসপাতালের ডাস্টবিন থেকে ছেলে শিশুটিকে পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শী জানান, নবজাতকের কান্নার শব্দ পেয়ে একটি কার্টনের ভেতর থেকে কাপড়ে জড়ানো শিশুটিকে উদ্ধার করা হয়।
পরে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয় তাকে। চিকিৎসকরা বলছেন, একদিন বয়সী শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন তারা। তার অবস্থা শংকামুক্ত।
শিশুটিকে উদ্ধারকারী বলেন, 'আমি নামাজ পড়ে যাওয়ার সময় বাচ্চার কান্না শুনতে পাই। কাছে গিয়ে দেখলাম বাচ্চা কাঁদতেছে। এরপর বাচ্চাটিকে নিয়ে ইমাজেন্সিতে যাই। সেখানে চিকিৎসক তাকে চিকিৎসা দেয়।'
এসএম





