দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, সরকারের ত্রাণ ভাণ্ডারে পর্যাপ্ত মজুদ রয়েছে। কোনো মানুষ না খেয়ে মরে নাই, মরবে না। কুড়িগ্রামসহ বন্যাকবলিত এলাকায় বন্যার্তদের জন্য ১০০ দিনের কর্মসূচি চালু করা হবে।

রোববার কুড়িগ্রামের চিলমারী উপজেলার বলমন্দিয়ার চর, উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নে বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বন্যার ক্ষতি কটিয়ে উঠতে শুধু ত্রাণ মন্ত্রণালয় নয় আরও সংশ্লিষ্ট অনেক মন্ত্রণালয় কাজ করবে।

এসময় স্থানীয় এমপি রুহুল আমিন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মেছবাহ উল আলম, দুর্যোগ ব্যবস্থাপনার মহাপরিচালক মোহম্মদ আব্দুল ওয়াজেদ, জেলা প্রশাসক এবিএম আজাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর আলী উপস্থিত ছিলেন।

ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই