দুর্বৃত্তদের গুলিতে প্রাইভেটকার মালিক ও চালক আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান টেম্পু স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- প্রাইভেটকার মালিক মো: বাবু (৩২) ও চালক মো: রাজন (২৮)।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) মোজাম্মেল হক জানান, এ ঘটনার পর তাদের কথিত বোন অভি আক্তার দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেছে।
তবে ওই দুইজন কিভাবে গুলিবিদ্ধ হলেন সে ব্যাপারে মুখ খুলছে না অভি। তিনি বলেন, ‘বিষয়টি বেশ রহস্যজনক। তাই ঊর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তবে উদ্ধারকারী কথিত বোন অভি আক্তার গণমাধ্যমকে জানিয়েছেন, তর্কাতর্কির এক পর্যায়ে দুর্বৃত্তরা তাদেরকে গুলি করে।
ঢামেক মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক জানান, বাবুর বাম পায়ে ও রাজনের ডান পায়ে গুলি লেগেছে।
এআর





