বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় প্রাক্তন এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮ টার দিকে সাইফুল ইসলাম (৪৫) নামের ওই ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়।

নন্দীগ্রাম থানার অফিসার ইন চার্জ (ওসি) ফয়জুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নন্দীগ্রাম শহরের উপজেলা পরিষদ মোড় থেকে সাইফুলকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সাইফুল উপজেলার ধুন্দর বাজার এলাকার কাসেম উদ্দিনের ছেলে।

এর আগে ঘটনার শিকার গৃহবধূর করা অভিযোগের ভিত্তিতে গত ২১ এপ্রিল মামলাটি নথিভুক্ত করেন ওসি। মামলায় নন্দীগ্রাম উপজেলার ঘোষপাড়া গ্রামের সনাতন চন্দ্রের ছেলে গেদন চন্দ্র, প্রাক্তন ইউনিয়ন পরিষদ সদস্য সাইফুল ইসলাম, গ্রাম্য মাতব্বর শামছুল ইসলাম ও তাপু চন্দ্রসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০ জনসহ মোট ১৪ জনকে আসামি করা হয়।

কেএইচ