ফরিদপুর জেলার ভাঙ্গায় পাঁচশ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার তুজারপুর স্কুলের সামনে থেকে গাড়িটি জব্দ করা হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, গোপন সূত্রে ঢাকাগামী একটি প্রাইভেটকারে ফেনসিডিলের চালান নেয়ার খবর পাই। পরে প্রাইভেটকারটির গতিরোধ করলে চালক গাড়ি নিয়ে দ্রুত চালিয়ে পালাতে চেষ্টা করে। কয়েক কিলোমিটার পার হয়ে চালক স্কুলের সামনে গাড়ি রেখে পালিয়ে যায়।
জেআই





