লক্ষিপুরের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জিসান বাহিনীর প্রধান সোলেমান উদ্দিন জিসান (৩৫) র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে'নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে কুমিল্লা দাউদকান্দির পটিয়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

জিসান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের লতিফপুর গ্রামের মৃত আবু বকর সিদ্দিকীর ছেলে।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমকে