বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর উপস্থিতিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানী ইউরেনিয়াম আমদানির লক্ষ্যে রাশিয়ান কোম্পানি ইভিইএল’র সঙ্গে প্রাথমিক পর্যায়ের চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকার।
আজ (৩১ জানুয়ারি) বৃহস্পতিবার সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশের পক্ষে পরমাণু শক্তি কমিশনের সদস্য ড. ইমতিয়াজ কামাল এবং রাশিয়ার পক্ষে রোসাটমের ওভাসেসের ভাইস প্রেসিডেন্ট নিকিতার মাজেইন (NIKITA MAZEIN) জ্বালানী ইউরেনিয়াম আমদানির লক্ষ্যে প্রাথমিক পর্যায়ের চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন, রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এসএমসাইফুল হক’সহ মন্ত্রনালয় ও রাশিয়ান ফেডারেশনের উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মন্ত্রী, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম জ্বালানী আনার যে কার্যক্রম তা নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এম বিল্লাহ/এমবি





