লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ৬ষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে।

বুধবার রাতে উপজেলার দোয়ানী এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ছাত্রী দোয়ানী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বলে জানা গেছে।

মেয়েটির পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যার পর বাড়ীর পাশ্ববর্তী এক মুদির দোকান থেকে ফিরছিল মেয়েটি। এমন সময় প্রতিবেশি হোসেন ফকিরের ছেলে জাহেদুল (১৬) ও তার খালাতো ভাই আয়নাল (২৮) মেয়েটির মুখ চিপে ধরে রাস্তার পাশে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। গণধর্ষণের শিকার ওই মেয়েটি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য মেয়েটিকে লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মেয়েটির মামা জানান, প্রাথমিক ভাবে বিষয়টি থানায় জানানো হয়েছে। আমরা মেয়েটির চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে অবস্থান করায় এখন পর্যন্ত ধর্ষকদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করতে পারিনি।

হাতীবান্ধা থানার অফিসার ইনর্চাজ ওমর ফারুক বলেন, বিষয়টি জানা মাত্র আমি স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মেয়ে ও তার পরিবারের সাথে কথা বলেছি। তাদের অভিযোগ দিতে বলেছি, অভিযোগ পেলেই আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

সরকার/জেড