জামালপুরের সাত উপজেলার মধ্যে পাঁচটি উপজেলায় কালবৈশাখী ঝড় আঘাত হেনেছে। এতে পাঁচ শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্থ হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঝড় শুরু হয়। ঝড়ের সঙ্গে বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হয়েছে। রাত পৌনে ৮টার দিকে ঝড় থেমে গেলেও বৃষ্টি অব্যাহত রয়েছে।
ক্ষতিগ্রস্ত উপজেলাগুলো হলো- মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশিগঞ্জ।
সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রশাসনের কর্তা ব্যক্তিরা প্রাথমিক ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, জেলার পাঁচটি উপজেলায় কালবৈশাখী ঝড়ে পাঁচ শতাধিক কাঁচা ঘড়বাড়ি বিধ্বস্থ হয়েছে। এর মধ্যে বকশিগঞ্জ উপজেলার সদরপাড়া ইউনিয়নেই বিধ্বস্ত হয়েছে দুই শতাধিক কাঁচা ঘর।
সদরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান লেবু জানান, এ ইউনিয়নে দুই শতাধিক কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে।
জেআই





