নড়াইলে অনাকাংখিত গর্ভধারণ ও অনিরাপদ এমআর রোধ প্রকল্পের (নিরাপদ প্রকল্প) প্রথম ধাপের সমাপনী অনুষ্ঠান হয়েছে।
সুশীলন এর আয়োজনে রবিবার (২০ ডিসেম্বর) সুশীলন এর নড়াইল জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ সুব্রত কুমার সাহা।
বক্তব্য দেন জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক এসএম জাফরী, সুশীলন’র প্রোগ্রাম অফিসার আব্দুর রহিম,প্রকল্প ব্যবস্থাপক শেখ মুস্তাফিজুর রহমান প্রমুখ।
রাজকীয় নেদারল্যান্ড সরকারের অর্থায়নে এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহায়তায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জানানো হয় এ প্রকল্পের প্রথম ধাপের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় দ্বিতীয় ধাপের কাজ আগামী ২০১৬ সালের ১ জানুয়ারী শুরু হয়ে ২০১৯ সালের ডিসেম্বরে শেষ হবে।
এসএইচ





