নরসিংদী রায়পুরায় গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। শনিবার ভোর রাতে জেলার রায়পুরা উপজেলার দড়ি-হাইরমারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ডাকাত জাকির হোসেন (৩০) রায়পুরা গ্রামের বীরকান্দি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও ডাকাতির শিকার পরিবারের লোকজন জানিয়েছেন, শনিবার দিবাগত রাত তিনটার দিকে ৮/১০ জনের একটি ডাকাত দল রায়পুরা উপজেলার দড়ি-হাইরমারা গ্রামের জাকির মাওলানার বাড়িতে হানা দেয়।
ডাকাতদল ঘরে প্রবেশ করেই পরিবারের লোকজনদের জিম্মি করে ফেলে। পরে ডাকাতদল ঘরের আলমিরা ভেঙ্গে ১৫ ভরি স্বর্নলঙ্কার, নগদ তিন লাখ টাকা লুট করে নেয়। এতে বাধা দিতে গেলে তাদের মারপিট শুরু করে। পরে তারা চিৎকার শুরু করে।
গ্রামের লোকজন টের পেয়ে ডাকাতদের চার পাশ থেকে ঘিরে ফেলে। পরে এক যোগে ডাকাতদের ধাওয়া দেয়। ওই সময় জাকির নামে এক ডাকাতকে ধরে ফেলে গ্রামবাসী।
পরে উত্তেজিত গ্রামবাসী গণপিটুনি দেয়। এতে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ডাকতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
জেড





