১৩৫ কিলোমিটার বেগে কক্সবাজার উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় ‘মোরা। বুধবার সকাল ৮ টার পর থেকেই কক্সবাজার উপকূল অতিক্রম করতে শুরু করে ঘূর্ণিঝড় ‘মোরা।

এর আগে সকালে জেলার টেকনাফ ও সেন্টমার্টিনে আঘাত হানে ঘূর্ণিঝড় ‘মোরা’।

কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে, ১৩৫ কি.মি বেগে কক্সবাজারের কুতুবদিয়া হয়ে চট্টগ্রাম অতিক্রম করে ভারতের মনিপুরের দিকে এগুচ্ছে ঘূর্ণিঝড় মোরা। এটি অতিক্রমকালে কুতুবদিয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এমএনজে