নোয়াখালীর হাতিয়ায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে হাতিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চরলটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ওই দুই ভাই হলো হাতিয়ার চরলটিয়া গ্রামের মো. সেলিম উদ্দিনের ছেলে মো. আরাফাত উদ্দিন ও মো. রিফাত উদ্দিন। তাদের দুজনেরই বয়স ছয় বছর। তারা পৌরসভার দক্ষিণ চরলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় বাসিন্দা আবদুর রহিম জানান, আজ বিকেল চারটার দিকে দুই ভাই বাড়ির পুকুর পাড়ে খেলতে যায়। এরপর বেশ কিছুক্ষণ ধরে তাদের কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। একপর্যায়ে বাড়ির পুকুরে দুই ভাইয়ের লাশ ভেসে ওঠে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আরিচুল হক বলেন, তারা খবর পেয়েছেন। তবে এ ব্যাপারে নিহতদের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিতভাবে জানানো হয়নি।
এমআর





