গুইমারাকে উন্নয়নের রোল মডেল হিসেবে দেখতে চান বলে উল্লেখ করে খাগড়াছড়ি জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, বর্তমান সরকার সারা দেশে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তারই ধারবাহিকতায় গুইমারায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবাহিত হয়েছে। আমি সর্বদা গুইমারা বাসির উন্নয়ন দেখতে চাই।
তিনি আরো বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুস্থ সুন্দর ভাবে সম্পন্ন করতে এবং নির্বাচনী আচরন বিধি পালনের জন্য ম্যাজিস্ট্রেটদের ট্রেনিং প্রদান করা হচ্ছে।
খাগড়াছড়ির পার্বত্য জেলার নবাগত জেলা প্রশাসক মো: শহিদুল ইসলামের গুইমারায় আগমন উপলক্ষে গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ উপজেলার সকল বিভাগীয় প্রধান ও গন্যমান্য ব্যাক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
সোমবার সকাল সাড়ে ১১টায় গুইমারা উপজেলা পরিষদের হলরুমে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
গুইমারা উপজেলা নির্বাহি কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া'র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, গুইমারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না রাণি ত্রিপুরা, গুইমারা সদর ইউপি চেয়ারম্যান মেমং মারমা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরি, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ নাজিমুদ্দিন, শহিদ লে. মুশফিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবদুল হাকিম,গুইমারা মুক্তিযোদ্ধা কমান্ডার ম্রাসাথোয়াই মগ, উপজেলা বিএনপির সভাপতি মো: ইউচুপ প্রমুখ।
আবু বকর/এসএম





