দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় চট্টগ্রামের সদ্বীপ উপজেলার বাউরিয়া ইউনিয়নে ৩ জন নিহত হয়েছেন। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন জামাল উদ্দিন (৩২), ইব্রাহিম (২৫) ও সানাউল্লাহ ২৭)। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সদ্বীপের বাউরিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জিল্লুর রহমান দুপুরে তার আনারস প্রতীকে প্রকাশ্য ভোট দেয়ার ঘোষণা দেন।

এরপর চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমানের সঙ্গে সদস্য প্রার্থী কে এই ভোট কারচুপিতে থাকবেন, তা নিয়ে সদস্য প্রার্থী সাহেব আলী ও বেলাল উদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

পরে পুলিশ এসে সংঘর্ষ থামাতে ১৭ রাউন্ড গুলি চালায়। এতে ঘটনাস্থলেই জামাল ও ইব্রাহিম নিহত হন। আর সদ্বীপ ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেয়ার পর মারা যান সানাউল্লাহ।

সদস্য প্রার্থী সাহেব ও বেলাল- উভয়ে নিহতের নিজেদের কর্মী বলে দাবি করেছেন।

ওএফ