দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ইউটিলিটি ফেরি’র ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। এ ঘটনায়রাজিব(১৭) ও লিখন(১২) নামে ২ ব্যক্তিনিখোঁজ রয়েছেন।
স্থানীয়রা বলছেন, ট্রলারে যাত্রী ছিল ৩০ জন। সাঁতরে উঠেছে ১৭ জন। বাকিরা নিখোঁজ। এদিকে, ঘাট কর্তৃপক্ষ বলছে, নিখোঁজ রয়েছেন দুইজন।
শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে পাবনার কাজীরহাট থেকে যাত্রীবাহী একটি ট্রলার দৌলতদিয়ার উদ্দেশে রওয়ানা হয়। ট্রলারটি দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় এলে একটি ইউটিলিটি ফেরি’র সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রলারটি ডুবে যায়। ট্রলারের ১৭ যাত্রী সাঁতরে পাড়ে উঠেছেন।
ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





