পণ্যবাহী ট্রাকে ডাকাতির অভিযোগে ঢাকা, চট্রগ্রাম ও গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতি হওয়া মালামালসহ ১০ সদস্যের একটি আন্তঃজেলা ডাকাত দলকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা, চট্রগ্রাম ও গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাতের একটি দলকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া সাতটন রড উদ্ধার করা হয়।
আটক ডাকাতরা হলো- সুলতান (৩১), দিলু (২৮), বাচ্চু (৩০), নজরুল (২৮), জাহিদ (২৩), শেখ ওলী (৩১), মোশারফ (৩১), মনির হোসেন (২০), আইয়ুব আলী (৩০) ও দিদার (২৯)।
বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এদের আটক করে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।
কেএইচ





