তেজগাঁওস্থ নাজনীন স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে শনিবার সকালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মাননীয় প্রধানমন্ত্রীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদেরকে দ্বিতীয় শ্রেণীর মর্যাদা প্রদান করায় সভায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন ও অভিনন্দন জানানো হয়।

সভায় সরকারি কর্মচারীর আচরণ বিধি ১৯৭৯ এর ২৯(ক) ধারার উপর বিস্তারিত আলাপের পর নীতিগতভাবে প্রধান শিক্ষকগণের নিজস্ব আঙ্গিকে নিজেদের পেশাগত মান মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে সংগঠন করার প্রয়োজনীয়তা উপলব্ধি করা হয়। তারই আলোকে জনাব জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে দেশের বিভিন্ন উপজেলা ও জেলা থেকে প্রায় ৩(তিন) শতাধিক প্রধান শিক্ষক নেতৃবৃন্দ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

সভায় সর্বসম্মতিক্রমে জনাব জাহাঙ্গির আলম চৌধুরী (মৌলভীবাজার) কে আহবায়ক, গোলাম মোস্তফা (নড়াইল) ও পারভীন আক্তার(মানিকগঞ্জ)কে যুগ্ম আহবায়ক এবং নজরুল ইসলাম (সাভার)কে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। অচিরেই সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে।

ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই