যশোরের শিল্প ও বাণিজ্য শহর নওয়াপাড়া এখন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) বিরোধী আন্দোলনে উত্তপ্ত। নওয়াপাড়ায় কেডিএ’র কর্তৃত্ব বাতিল ও ভূমি অধিগ্রহণের প্রতিবাদেই তারা এখন আন্দোলনে।
এই আন্দোলনের সূত্র ধরে নওয়াপাড়াবাসী এখন ঐক্যবদ্ধ। আন্দোলনের মধ্যমে তারা নওয়াপাড়া থেকে কেডিএকে বিতারিত করার প্রত্যয়ে অঙ্গীকারাবদ্ধও হয়েছেন। কেডিএকে হটাতে তারা কঠিন থেকে কঠোরতম আন্দোলনেও প্রতিজ্ঞাবদ্ধ।
যশোর-খুলনা মহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে বুধবার তারা আন্দোলনের এই দৃঢ় সংকল্প ব্যক্ত করেন। ‘কেডিএ হটাও সংগ্রাম কমিটি’ ব্যানারে দলমত নির্বিশেষে নওয়াপাড়ার বিশিষ্টজনরা এক পতাকাতলে সমবেত।
কেডিএ হটাও সংগ্রাম কমিটির আহবায়ক দেবব্রত দাস দেবু। এই কমিটির সঙ্গে চলমান আন্দোলনে রয়েছেন, সাবেক এমপি এমএম আমিন উদ্দিন, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরল হক মোল্যা, নওয়াপাড়া পৌর মেয়র রবিউল হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুল মালেক, দৈনিক নওয়াপাড়া পত্রিকার সম্পাদক আসলাম হোসেন, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, বিশিষ্ট সমাজসেবক মশিয়ার রহমান মশি, নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি ফারুক হোসেন, সাধারন সম্পাদক এসএম রফিকুল আলম, পৌর কাউন্সিলর মোল্যা ওলিয়ার রহম্না, রবিন অধিকারী ব্যাচা, বিশিষ্ট ব্যবসায়ী শফিয়ার রহমান সরদার, রেজাউল হোসেন বিশ্বাস, ভবদহ সংগ্রাম কমিটির নেতা বৈকুন্ঠ বিহারী রায়, আনিচুর রহমান মিন্টু, তবিবর রহমান তবি, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লায়লা খাতুন, মেজবাউর রহমান ডাবলু বেগ, জিএম মনিরুজ্জামান মনি, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক ফারুক মাস্টার প্রমূখ।
প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে উপস্থিত হাজার হাজার নারী-পুরুষ অঙ্গীকার ব্যক্ত করে বলেন, ‘রক্ত দেব জীবন দেব তবুও বাপ-দাদার বসত বাড়ীর জমি কেডিএকে দেব না।
আন্দোলনকারীদের দাবি, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ নওয়াপাড়া পৌরসভার জনবসতি ৩, ৪ ও ৫ নং ওয়ার্ডের মধ্যে একটি বড় স্টেডিয়াম, শিশুপার্ক ও নিউ টাউন র্নিমাণের যে পরিকল্পনা করেছে তাতে করে ওই এলাকার হাজার হাজার মানুষের পথে বসার উপক্রম হয়েছে।
এ সিদ্ধান্তের প্রতিবাদে ইতোপূর্বেও বিক্ষোভ মিছিল, সভা সমাবেশ ও স্বারকলিপি পেশ করা হয়েছে।
ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





