খাগড়াছড়ির স্থানীয় পত্রিকা সাপ্তাহিক আলোকিত পাহাড় এর প্রকাশক ও সম্পাদক মো: সাজু কে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বত্তরা।
জুয়ার আসর নিয়ে সংবাদ প্রকাশের জেরে এই হুমকি প্রদান করা হয়েছিলো বলে জানা যায়।
ঘটনার প্রতিকার চেয়ে বৃহস্পতিবার খাগড়াছড়ি সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন সাপ্তাহিক আলোকিত পাহাড় পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো: সাজু।
ডায়েরি সূত্রে জানা যায় গত ২১ শে জানুয়ারি ২০১৮ তারিখের সাপ্তাহিক আলোকিত পাহাড় পত্রিকায় "খাগড়াছড়িতে চলছে জুয়ার আসর" শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
ঐ সংবাদের জের ধরে ২৪ সে জানুয়ারি ৮টা ৫৯ মিনিটে একটি অপরিচিত নাম্বার থেকে পত্রিকা সম্পাদকের নাস্বারে একটি মিসকল আসে।
পরে কল বেক করলে অপর প্রান্ত থেকে মোবাইল রিসিভকারী নিজের পরিচয় না দিয়ে 'জুয়ার আসর কেন বন্ধ করলেন, অতি দ্রুত ক্যউচিং দা'র কাছে ক্ষমা চেয়ে সমঝোতা করুন, না হয় আপনার খবর আছে ইত্যাদি কথা বলে হুমকি দেন। এসময় সমঝোতা না করলে সম্পাদককে জীবন শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
জিডিতে এই ঘটনার সাথে উপজাতীয় অস্ত্রধারী সন্ত্রাসীদের যোগসূত্রতা থাকতে পারে বলে উল্লেখ করা হয়। খাগড়াছড়ি সদর থানায় করা জিডি নং ১১২৪/১৮।
ছিদ্দিক/এএস





