পচা গম আমদানির সঙ্গে জড়িতদের দ্রুত বিচার আইনে শাস্তির দাবি জানিয়েছে খাদ্য অধিকার ও সামাজিক নিরাপত্তা আন্দোলন। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের দাবি জানায় সংগঠনটি।
মানববন্ধনে বক্তারা বলেন, খাদ্য অধিদফতরের জন্য আমদানি করা ২ লাখ টন পচা গম দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। পরীক্ষাগারে প্রমাণিত এই পচা গম আমদানির সঙ্গে জড়িতদের দ্রুত বিচার আইনে শাস্তি প্রদান করতে হবে। পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এই গম বিতরণ বন্ধ করার দাবি জানানো হয়।
সংগঠনের সদস্য সচিব জাকির হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- শ্রমিকনেত্রী শামীমা আক্তার শিরিন, ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক সুভল সরকার, দলিত নারী ফোরামের সভাপতি মনি রানী দাস প্রমুখ।
এমএ/ এআর





