আজ সকাল থেকে নোয়াখালীর বিভিন্ন স্থানে প্রথম আলো পত্রিকায় আগুণ দেয়ার ঘটনা ঘটেছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত দুইদিন আগে পার্বত্যাঞ্চলে সেনাবাহিনীর সাথে পাহাড়ী সন্ত্রাসীদের বন্ধুকযুদ্ধে পাঁচ সন্ত্রাসী নিহত হয়। কিন্তু প্রথম আলো নিউজ করে “সেনাবাহিনীর সাথে বন্ধুক যুদ্ধে পাঁচ আদিবাসী যুবক নিহত”।
সংবিধানে আদিবাসী শব্দটির ব্যবহার নিষিদ্ধ থাকলেও প্রথম আলো দেশপ্রেমিক সেনাবাহিনীর সম্মান ক্ষুন্ন করতেই এই শব্দটি ব্যবহার করে।
রাষ্ট্রের বিরূদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে এনে ও প্রথম আলো পত্রিকার ডিক্লারেশন বাতিলের দাবীতে তারা প্রথম আলোতে আগুণ দেয় বলে জানা যায়।
বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে জানা যায়, সারাদেশে বিভিন্ন স্থানেও প্রথম আলোতে আগুণ দেয়ার ঘটনা ঘটেছে।
এসএইচ





