নোয়াখালীতে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে শনিবার সকাল থেকে ভালবাসার আবহে মুখরিত নোয়াখালী বিভিন্ন পর্যটন এলাকা নোয়াখালী শহর মাইজদী পৌর পার্কে সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে ভালবাসা প্রেমিক দর্শনার্থীরা তাদের প্রিয়জনকে নিয়ে ভিড় জমান।
এ দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহন করেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে কবিতা, গান, গল্প, নাটক ইত্যাদি প্রতিযোগীতার আয়োজন করেছে।
নোয়াখালীর যে সব এলাকা প্রাকৃতিক সৌন্দর্যে মুখরিত সে সব এলাকায় দর্শনার্থীদের ভিড় জমাতে দেখা যায়।
বিভিন্ন স্কুল কলেজ ঘুরে দেখা গেছে যে প্রতিষ্ঠানের সামনে ভালবাসা দিবস উপলক্ষে বিভিন্ন ফুলের আসর বসেছে। শিক্ষার্থীরা সেখান থেকে ফুল নিয়ে তাদের প্রিয়জনকে উপহার দিচ্ছে।
এদিকে সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে শহরে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
এসএইচ





