গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে সংঘবদ্ধ ডাকাত দলের গোলাগুলি হয়েছে। এতে চার ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন।

উপজেলার চর কাপাসিয়া এলাকায় রোববার (২০ আগস্ট) মধ্যরাতে এ ঘটনা ঘটে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, ওই এলাকায় সংঘবদ্ধ একদল ডাকাত নৌকা নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি বর্ষণ করে। এতে চারজন গুলিবিদ্ধ হন।

ওসি আরও জানান, গুলিবিদ্ধরা ডাকাত দলের সদস্যদের গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি বলে জানান ওসি।

রুবেল/এমবি