বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে বন্যাদুর্গত হতদরিদ্র পরিবারের মধ্যে নগদ টাকা ও চাল বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুর ২টার দিকে ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে প্রশাসনের মাধ্যমে নগদ ৫০ হাজার টাকা ও ১০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।
পানিবন্দী ২ হাজার পরিবার এ ত্রাণ সুবিধা পায়। এর মধ্যে ১ হাজার পরিবারকে ১ হাজার করে নগদ টাকা এবং অপর ১ হাজার পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হাবিবর রহমান, বগুড়া জেলা প্রশাসক (ডিসি) শফিকুর রেজা বিশ্বাস, ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা আব্দুল হাই খোকন, মহসীন আলম, নাজনীন নাহার ও ভান্ডারবাড়ি ইউপি চেয়ারম্যান আতিকুল করিম আপেল প্রমুখ।
ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





