রাজধানীর ডেমরার আমুলিয়া এলাকায় তেলবাহী লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী ফরিদা (৩৩) নিহত হয়েছেন। এ ঘটনায় ফরিদার স্বামী মোটরসাইকেল চালক আবুল হোসেন (৩৫) গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে তারা মোটরসাইকেলে আমুলিয়া এলাকায় অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বলেন, মোটরসাইকেল যোগে আবুল হোসেন ও তার স্ত্রী ফরিদকে নিয়ে আমুলিয়া এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।
আহত আবুল হোসনের ছোটভাই মনির হোসেন জানান, ঘটনাস্থল থেকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যান। সকাল ১০টার দিকে ফরিদাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আবুল হোসেন দম্পতি রাজধানীর সবুজবাগের দক্ষিণগাঁও এলাকায় থাকতেন।
কেএইচ





