বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সাধারণ ছুটি আরও ১০ দিন বাড়িয়েছে সরকার।
বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেনি এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ২৬ এপ্রিল থেকে ০৫ মে পর্যন্ত ছুটি বর্ধিত করা হয়েছে।
তবে এই ছুটির সঙ্গে বেশকিছু নির্দেশনা থাকবে জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বিকেলের মধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। সেই নির্দেশনাগুলো আমাদের অবশ্যই মেনে চলতে হবে।
স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে গঠিত করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জাতীয় কমিটি এর আগে আরও ৭ দিন সাধারণ ছুটি বাড়ানোর প্রস্তাব করে সরকার প্রধানের কাছে পাঠিয়েছিল।
গত ০৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার পর গত ২৬ মার্চ থেকে ০৪ এপ্রিল এবং পরে ৫-৯ এপ্রিল, পরে ১৪ এপ্রিল এবং সবশেষ ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছিল।
এমবি





