ভোলার চরফ্যাশনে বেতুয়াঘাট সংলগ্ন বেড়ীবাঁধের পাশের গর্তে একটি টেম্পু নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে বাবুল (৩৫) নামের এক ব্যক্তি নিহত হন।

শনিবার দিবাগত রাত ৩টায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

জানা যায়, বেতুয়া বেড়ী বাঁধের উপর একটি টেম্পু রেখে প্রধান চালক পার্শ্ববর্তী দোকানে বসে কথা বলছিল। এসময় টেম্পু চালনায় অনভিজ্ঞ বাবুল টেম্পুটি চালাতে চাইলে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরফ্যাশন থানার ওসি আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকা, ২৭ জুলাই, টাইমনিউজবিডি.কম, এনএস