আগামী রোববার হতে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হতে যাচ্ছে।

এ দুই পরীক্ষায় মোট শিক্ষার্থী ৩০ লাখ ৯৪ হাজার ২৬৫ জন। এর মধ্যে প্রাথমিক সমাপনীতে ২৭ লাখ ৮৮ হাজার ৫৪৪ ও ইবতেদায়ী সমাপনীতে তিন লাখ পাঁচ হাজার ৭২১ জন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা উপলক্ষে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, এবার পরীক্ষায় ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা বেশি দুই লাখ ১৫ হাজার ২১১ জন। সারাদেশে ছয় হাজার ৭৯১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ছয়টি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। প্রতি বিষয়ে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৩০ নভেম্বর পরীক্ষা শেষ হবে।

জেআই