রাজধানীর এলিফ্যান্ট রোডের ‘সানরাইজ ভবনে’ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৯টি ইউনিট কাজ করছে।

আজ শুক্রবার সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন লাগার খবর পাওয়ার পর পরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। সকাল সাড়ে ৯টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বেলাল হোসেন জানান, এলিফ্যান্ট রোডে অবস্থিত ওই ভবন থেকে প্রচুর পরিমাণে কালো ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে রয়েছে। কীভাবে আগুন লেগেছে, তা এখনো জানা যায়নি।

এমই