দীর্ঘ ৫ বছর আগে পল্লী বিদ্যুতের খুঁটি ও তার টানানোর পর অবশেষে আলো জ্বলেছে ফরিদপুরের ৩২৪টি বাড়িতে। শুক্রবার বিকালে এ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন)।
পল্লী বিদ্যুতের মাস্টার প্লানের অধীনে গাজিরটেক ইউনিয়নের ছাহের মোল্লার বাজার, দক্ষিণচর সুলতানপুর, তেলিডাঙ্গী নতুন পাড়া ও বাঞ্ছারাম বিশ্বাসের ডাঙ্গীসহ প্রায় ১১কিলোমিটার এলাকাজুড়ে এ সংযোগ প্রদান করা হয়।
উদ্বোধনের সময় ফরিদপুর পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার রাম শংকর রায়, পি.ইউ.সি মোস্তফা কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কাউসার হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানায়, দীর্ঘ ৫-৭ বছর যাবৎ ওই গ্রামগুলোতে পল্লী বিদ্যুতের খুঁটি ও তার টানানো থাকলেও এলাকাবাসী বিদ্যুৎ সেবা পাচ্ছিল না। ফলে বাধাগ্রস্ত হচ্ছিল লেখাপড়া, কৃষিকাজসহ বিভিন্ন দৈনন্দিন কাজ কর্ম।
এআর





