পদ্মা নদীতে আরও দু’টি অজ্ঞাত লাশ ভেসে উঠেছে। শরীয়তপুর জেলার নড়িয়া থানাধীন সুরেশ্বর ওয়াপদা স্টেশন সংলগ্ন এলাকায় বুধবার সকাল সাড়ে ৮টার দিকে লাশ দ'টি ভেসে উঠে।

বিষয়টি মাওয়াঘাট সাব কন্ট্রোল রুমকে অবহিত করেন অপর একটি লঞ্চের যাত্রী। ওই যাত্রী লঞ্চযোগে নড়িয়া থেকে মাওয়া ঘাটে আসছিলেন। পরে সাব কন্ট্রোল রুম লাশ দু’টি উদ্ধার করার উদ্যোগ নেয়।

মুন্সিগঞ্জের লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, 'লাশ দু’টি উদ্ধার করার জন্য আমাদের উদ্ধারকারী টিম পাঠানো হয়েছে।'

ঢাকা, ৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ