হবিগঞ্জে ৮৪ কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। শহরের চৌধুরীবাজার এলাকার সন্দলপুর নেট হাউস থেকে বৃহস্পতিবার দুপুরে ওই পরিমাণ জাল জব্দ করা হয়।

এ সময় প্রতিষ্ঠানের মালিক অবিনাশ দেবকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি অমিতাভ পরাগ তালুকদার ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তোফাজ উদ্দিন আহমেদ। পরে জব্দ করা কারেন্ট জালগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।

এদিকে, হবিগঞ্জ শহরের সার্কিট হাউস এলাকায় দুপুরে ড্রাইভিং লাইসেন্স না থাকায় একটি প্রাইভেটকার ও দু’টি সিএনজি অটোরিকশাকে ৯০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সেঁজুতি ধর ও হেলেনা পারভীন।

জেআই