পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম ওরফে মিতু আক্তার হত্যা মামলায় আরও দুজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এরা হল এহতেশাম ভোলা ও মনির।
সোমবার (২৭ জুন) রাতে তাদের নগরীর বাকলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হওয়া দুজনই কিলিং মিশনে অংশ নিয়েছিল বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার (দক্ষিণ) মো.কামরুজ্জামান।
এমআর





